বাতাস বিশুদ্ধ করার যন্ত্র এয়ার পিউরিফায়ার আমদানিতে বিদ্যমান কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে হ্রাস করে ১০ শতাংশ করেছে এনবিআর। এছাড়া পণ্যটি আমদানিতে রেগুলেটরি শুল্ক ও আগাম কর অব্যাহতি দেয়া হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে। এ অব্যাহতির আগে পণ্যটির ওপর ২৫ শতাংশ কাস্টমস শুল্ক, ৩ শতাংশ নিয়ন্ত্রণ মূলক শুল্ক বা রেগুলেটরি শুল্ক, ৫ শতাংশ আগাম কর বা অ্যাডভান্স ট্যাক্স, ৫ শতাংশ অ্যাডভান্স ইনকাম ট্যাক্স ও ১ শতাংশ ভ্যাট সব মোট ৫৩ শতাংশ করভার ছিল।
এর আগে গত ১৯ ডিসেম্বর বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখতে এই শহরের মানুষকে মাস্ক ও এয়ার পিউরিফায়ার ব্যবহার করার পরামর্শ দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বাজারে ১ থেকে ৩ লাখ টাকায় বিভিন্ন ব্র্যান্ডের এয়ার পিউরিফায়ার বিক্রি হয়।










