সিরাজগঞ্জের সলঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারী এনজিও কর্মীসহ দুজন নিহত হয়েছেন। আজ শনিবার হাটিকুমরুল বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার দত্তকুশায় ও হাটিকুমরুল-নাটোর মহাসড়কে নাইমুড়ি রুয়াপাড়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার গাড়ীশাপাড়া গ্রামের মজিবর রহমানের মেয়ে মাহমুদা আক্তার মিশু (২৫) ও রায়গঞ্জ উপজেলার ধামাইনগর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মকবুল হোসেন (৫০)।
মিশু রায়গঞ্জ উপজেলার ঘুড়কায় এনজিও এনডিপি শাখায় কর্মরত ছিল। আর মকবুল ট্রাক চালকের সহকারী ছিলেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান এসব তথ্য নিশ্চিত করে জানান, সকালে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে দত্তকুশা এলাকায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়িচাপায় ঘটনাস্থলেই মারা যান মাহমুদা আক্তার মিশু।
হাটিকুমরুল-নাটোর মহাসড়কের নাঈমুড়ী রুয়াপাড়া এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এসময় ট্রাকে থাকা মকবুল হোসেন নামে এক ব্যক্তি গুরুত্বর আহত হন। তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি মারা যান।
ওসি লুৎফর রহমান আরো জানান, নিহত এনজিও কর্মী মাহমুদা আক্তার মিশুর মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক চালকের সহকারী মকবুল হোসেনের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে এখনো মামলা হয়নি।
সিরাজগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত ২
সিরাজগঞ্জের সলঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারী এনজিও কর্মীসহ দুজন নিহত হয়েছেন। আজ শনিবার হাটিকুমরুল বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার দত্তকুশায় ও হাটিকুমরুল-নাটোর মহাসড়কে নাইমুড়ি রুয়াপাড়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।









