ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদকে বদলি করে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আজ বুধবার (৩১ জুলাই) ডিএমপি সদরদপ্তর থেকে দেয়া এক আদেশে তাকে বদলির কথা জানানো হয়। ডিবির প্রধান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে অতিরিক্ত পুলিশ কমিশনার মহা. আশরাফুজ্জামানকে। তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রক্রিউরমেন্টের দায়িত্বে ছিলেন।

একই আদেশে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) খ. মহিদউদ্দিনকে অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রক্রিউরমেন্টের দায়িত্ব দেয়া হয়েছে।