আগামীকাল ঢাকাসহ সব মহানগর ও জেলার প্রতিটি ওয়ার্ডে কর্মী জমায়াতের ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (৩ আগস্ট) দুপুরে রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন।

ওবায়দুল কাদের বলেন, আগামীকাল ঢাকা শহরের সব ওয়ার্ডে জমায়েত, বাংলাদেশের সকল জেলা ও মহানগরে কর্মী জমায়েত কর্মসূচি। সোমবার (৫ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শুরু হয়ে ধানমন্ডি ৩২ এ বঙ্গবন্ধু ভবন পর্যন্ত আওয়ামী লীগ শোক মিছিল করবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের সঙ্গে কোনো সংঘাতে না যেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন।