ঝরে পড়া ও স্কুলে না যাওয়া শিশুদের শিক্ষার মূল ধারায় ফিরিয়ে আনতে ঝিনাইদহের কালীগঞ্জে ৭০টি শিখন কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে কালীগঞ্জ উপজেলার বিদোনপুর গ্রামে এ শিখন কেন্দ্রের উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।
কোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আয়ুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক শেখ মো. সুরুজ্জামান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান তিথি রানী ভন্দ্র, সৃজনী বাংলাদেশের সহকারী প্রশাসনিক কর্মকর্তা এসএম শান্তনুর রহমান, সৃজনীর আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের প্রকল্প প্রধান ওহিদুল ইসলাম, রেডিও ঝিনুকের স্টেশন ম্যাজেনার পারভীন নাহারা।
আয়োজকরা জানান, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগিতায় সৃজনী বাংলাদেশ আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম প্রকল্প বাস্তবায়ন করছে। এ প্রকল্পের আওতায় কালীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে ৭০টি শিখন কেন্দ্রে ৮-১৪ বছর বয়সী শিশুদের পাঠদান করা হবে। এসব শিক্ষার্থীকে বিনামূল্যে দেয়া হবে বই, খাতা, কলম, স্কুল ও ড্রেসসহ উপবৃত্তি।









