চট্টগ্রামের সাগরিকা এলাকায় বিডি সি ফুডস নামের একটি কোল্ড স্টোরেজে (হিমাগার) আগুনের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।

আজ দুপুরের আগেই কোল্ড স্টোরেজে এ আগুনের সূত্রপাত হয়। ভয়াবহ আগুনের কারণে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে আশপাশের এলাকা।

চট্টগ্রামের আগ্রাবাদ ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, সকাল ১১টা ৪০ মিনিটের দিকে খবর পাওয়ার পরপরই নিকটস্থ ফায়ার স্টেশন ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের তীব্রতা বেশি হওয়ায় প্রথমে ৬ ইউনিট পাঠানো হলেও পরে বাড়ানো হয়। বর্তমানে ৮টি ইউনিট আগুন নেভাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কোল্ড স্টোরেজের ভেতরে কোনো শ্রমিক আটকা পড়েছেন কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে।