জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচনে বিজয়ী হলে কোনো মিছিল বা স্লোগান দেয়া হবে না। আমরা সবাই সিজদায় পড়ব।
আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেয়া একটি পোস্টে এমনটা জানিয়েছেন তিনি।
পোস্টে জামায়াত আমির লেখেন, মহান রাব্বুল ইজ্জত তার একান্ত মেহেরবানীতে মজলুমদেরকে বিজয় দান করলে মিছিল নয়, স্লোগান নয়, উচ্ছ্বাসও নয়- আমরা সবাই সিজদায় পড়ব। মনভরে আল্লাহ তাআলার শোকর আদায় করব এবং জাতির সেবার জন্য মহান রবের একান্ত সাহায্য কামনা করব।
এদিকে জামায়াতের ভেরিফায়েড পেজ থেকে একটি পোস্টে জামায়াতের আমিরের বরাত দিয়ে লেখা হয়েছে, পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশের আগে কেউ ভোট কেন্দ্র ছাড়বেন না।










