বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর বল প্রয়োগে নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এক বিবৃতিতে সংস্থাটি বলছে, ‘সাম্প্রতিক সময়ে বাংলাদেশী কর্তৃপক্ষের ঘোষিত শ্যুট অন সাইট নীতি এবং বেআইনি হত্যাকাণ্ডের ঘোষণায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’
ইইউ আরো বলেছে, ‘বাংলাদেশে সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঘটা নিয়ম বহির্ভূত হত্যাকাণ্ড, সহিংসতা, অত্যাচার, গণগ্রেফতার এবং ধ্বংসযজ্ঞের ঘটনায় আমরা নিন্দা জানাই। এছাড়া, আইন প্রয়োগকারী কর্মকর্তাদের নিহত হওয়া, সহিংসতা, নির্যাতন, গণগ্রেফতার এবং রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতিসাধন নিয়েও আমরা গভীরভাবে উদ্বিগ্ন।এসব ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী বল প্রয়োগের অসংখ্য ঘটনার জন্য সম্পূর্ণ দায়বদ্ধতা থাকতে হবে। প্রতিবাদকারী, সাংবাদিক, তরুণ এবং শিশুদের গ্রেফতারের ঘটনায় যথাযথ তদন্ত হতে হবে।’
ইইউ বলেছে, ‘আমরা এই সংকটের প্রেক্ষাপটে
কর্তৃপক্ষের পদক্ষেপগুলো নিবিড়ভাবে অনুসরণ করব এবং ইইউ এর সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে
আমলে নিয়ে আমরা আশা করব, বাংলাদেশী কর্তৃপক্ষ মানবাধিকারের প্রতি সম্মান জানাবে।










