বিসিএস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশনের নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে কর কমিশনার ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী সভাপতি ও অতিরিক্ত কর কমিশনার সৈয়দ মহিদুল হাসান মহাসচিব নির্বাচিত হয়েছেন। আজ সোমবার (১৩ জানুয়ারি) সাবেক জাতীয় রাজস্ব ভবনে অবস্থিত বিসিএস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশনের সভাকক্ষে এ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
আজ সোমবার (১৩ জানুয়ারি) অ্যাসোসিয়েশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কমিটিতে তিনজন সহসভাপতি নির্বাচিত হয়েছেন। তারা হলেন মো. শামীমুর রহমান, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন ও মোহাম্মদ আবদুর রকিব।
অন্য পদে নির্বাচিত ব্যক্তিরা হলেন: যুগ্ম-মহাসচিব পদে মুহাম্মদ মুঈনুল ইসলাম ও মো. মোসাদ্দেক হুসেন; কোষাধ্যক্ষ পদে মো. মাহমুদুল হাসান ভূইয়া, দপ্তর সম্পাদক পদে মো. আবু মুসা, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নাজমা পারভিন, গবেষণা সম্পাদক পদে মো. মহিদুল ইসলাম চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক পদে আলাউদ্দীন আহম্মেদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ইরিন ইসলাম জুলি, সাংস্কৃতিক সম্পাদক পদে রইসুন নেসা, ক্রীড়া সম্পাদক পদে মো. ফারজানুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক পদে কাজী রুকাইয়া সুলতানা, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. ফিরোজ কবির, সহ-গবেষণা সম্পাদক পদে মো. ফারুক হোসেন, সহ-সমাজ কল্যাণ সম্পাদক পদে মো. আব্দুল্লাহ ইউসুফ, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে ফারহানা উম্মে হাবিবা, সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে এনামুল ইসলাম ও সহ-ক্রীড়া সম্পাদক পদে মো. জিল্লুর রহমান।
এছাড়া মোট ২৭ জন নির্বাহী সদস্য পদে নির্বাচিত হন।










