ফরিদপুর সদর উপজেলার সমবায় কর্মকর্তা বিরাজ মোহন কুণ্ডুর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে সমবায় অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পৃথক পৃথক অভিযোগ দাখিল করেছে কয়েকটি সংস্থা। এগুলোর মধ্যে রয়েছে ফরিদপুর জেলা সমবায় ইউনিয়ন, রিলায়েন্স কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড, নবসূচনা ক্ষুদ্র সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড এবং কানাইপুর ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেড।
অভিযোগপত্রে বলা হয়, বিভিন্ন সময় অডিটে, সমিতির নির্বাচনে এবং বিভিন্ন দাপ্তরিক কর্মকাণ্ডে বিরাজ মোহন কুণ্ডু উেকাচ গ্রহণ করেন। তিনি টাকা ছাড়া কোনো কাগজপত্রে স্বাক্ষর করেন না।
এ বিষয়ে ফরিদপুর সদর উপজেলা সমবায় অফিসার বিরাজ মোহন কুণ্ডুর সঙ্গে কথা বলতে তার মুঠোফোনে কল করা হয়। কিন্তু তিনি রিসিভ না করায় তার মন্তব্য নেয়া যায়নি।









