গতকাল ঢাকায় রুশ দূতাবাসের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
অভিনন্দনবার্তায় ভ্লাদিমির পুতিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, মঙ্গল ও সফলতা কামনা করেন। একই সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণের কল্যাণে তার ভবিষ্যৎ কর্মকাণ্ডে সাফল্য কামনা করেন রুশ প্রেসিডেন্ট।
রাষ্ট্রপতিকে জাপানের প্রধানমন্ত্রীর অভিনন্দন: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। বুধবার জাপানের প্রধানমন্ত্রী নতুন রাষ্ট্রপতিকে এক অভিনন্দনপত্র পাঠিয়েছেন। গতকাল জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে জাপানের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব গ্রহণ উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন।
তাকাইচি বলেন, ‘জাপান দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো এগিয়ে নিতে এবং একটি অবাধ ও মুক্ত “ইন্দো-প্যাসিফিক” বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’










