গাজীপুরের রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যান থেকে একটি হাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। গতকাল সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে মরদেহটি পড়ে ছিল। মৃত হাতির মাথায় ক্ষত চিহ্ন রয়েছে। দাঁতগুলো উঠিয়ে নেয়া হয়েছে। অন্য কোথাও হাতিটির মৃত্যু হয়েছে। পরে এখানে এনে ফেলে রেখে গেছে বলে ধারণা করছেন বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রুবিয়া ইসলাম।