রাজধানী ঢাকায় আজ সকালে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে আতংকগ্রস্ত হয়ে দুই তলা থেকে লাফ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের এক শিক্ষার্থী আহত হয়েছেন।

এছাড়া, ভূমিকম্পে পুরান ঢাকার আরমানিটোলায় একটি পাঁচতলা ভবন ধসে পড়েছে। ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা শামীমা ইয়াসমিন বণিক বার্তাকে এ তথ্য জানিয়েছেন।