নেত্রকোনা জেলার কলমাকান্দা-দূর্গাপুর সড়কের বাদে আমতৈল এলাকায় পাথর বুঝাই লড়ির সাথে অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ২ যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আরো দুই যাত্রী গুরুতর আহত হয়েছে।
আজ বুধবার (১৮ ডিসেম্বর) এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন, দুর্গাপুর উপজেলার চণ্ডিগর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের তমিজ উদ্দিনের ছেলে জামাল মুন্সি (৫৮) ও কলমাকন্দা উপচেলার নাজিরপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামের লোকমান ভূঁইয়ার ছেলে কাইয়ুম ভূঁইয়া (৫৫)। আহতরা হচ্ছেন, দুর্গাপুর উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের মধুয়াকোনা গ্রামের আমজাদ মিয়ার ছেলে মতি মিয়া (৫২), একই ইউনিয়নের নিলাখালী গ্রামের মৃত-হোসেন আলীর ছেলে কামাল উদ্দিন (৩৭)।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কলমাকান্দা উপজেলার নাজিরপুর বাজার হতে যাত্রী নিয়ে একটি অটোরিক্সা কলমাকান্দা সদরের উদ্দেশ্যে রওনা হয়। অটোরিক্সাটি বাদে আমতৈল নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পাথর ভর্তি লড়ির সাথে অটোরিক্সাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিক্সার দুই যাত্রী নিহত ও অপর দুই যাত্রী মারাত্মক আহত হয়। স্থানীয় লোকজন আহত দুই যাত্রীকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
দূর্ঘটনার পর লড়ি চালক লড়িটি ঘটনাস্থলে রেখে দ্রুত পালিয়ে যায়। স্থানীয় লোকজন জানায়, লড়ির মালিক কলমাকান্দা সদর ইউনিয়নের চান্দুয়াইল গ্রামের মৃত-আয়নল হকের ছেলে মোঃ জাকির হোসেন।
এ ব্যাপারে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল করিমের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লড়ির চালককে আটকের চেষ্টা চলছে।
নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
নেত্রকোনা জেলার কলমাকান্দা-দূর্গাপুর সড়কের বাদে আমতৈল এলাকায় পাথর বুঝাই লড়ির সাথে অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ২ যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আরো দুই যাত্রী গুরুতর আহত হয়েছে।










