ঝিনাইদহে
কথন সাংস্কৃতিক সংসদের (কসাস) ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
উপলক্ষে গতকাল সকালে কেসি কলেজ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের
হয়েছে। পরে কেসি কলেজ মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কসাসের সভাপতি হাসানুজ্জামান অন্তরের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অশোক কুমার মৌলিক। প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম। গেস্ট অব অনার ছিলেন জেলা আওয়ামী লীগের সম্পাদক সাইদুল করিম মিন্টু। বিশেষ অতিথি ছিলেন কেসি কলেজের সাবেক অধ্যক্ষ ড. বি এম রেজাউল করিম, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক আমিরুল ইসলাম প্রমুখ।
ঝিনাইদহে সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ঝিনাইদহে কথন সাংস্কৃতিক সংসদের (কসাস) ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে গতকাল সকালে কেসি কলেজ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়েছে। পরে কেসি কলেজ মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।









