অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে জামায়াতে ইসলামীর পাঁচ সদস্যের প্রতিনিধি দল।। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এটি এম মাসুম, রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আযাদ। বুধবার (২২ অক্টোবর) বিকেল ৬টার দিকে তারা যমুনায় পৌঁছান। প্রায় ঘণ্টাখানেক বৈঠক শেষে তারা যমুনা থেকে বের হয়েছেন।
বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
এদিকে, গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন বিএনপির একটি প্রতিনিধি দল যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে আসে। নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকারকে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখার জন্য সরকারের মধ্যে কোনো দলীয় লোক থেকে থাকলে তাদের অপসারণের দাবি জানিয়ে এসেছে দলটি।










