ঘন কুয়াশার কারণে টানা তিন ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। সকাল ৯টা ২০ মিনিটে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু করে বিআইডব্লিউটিসি।
এর আগে আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৬টা ২০ মিনিটে ঘন কুয়াশার কারণে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইবব্লিউটিসি কতৃর্পক্ষ।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার সকাল থেকে সোয়া নয়টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ ছিল। কুয়াশা কেটে যাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আটকে পরা শতাধিক পণ্যবাহী ট্রাককে পারাপার করা হচ্ছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১৪টি ফেরি চলাচল করছে।










