এলপি গ্যাসের উৎপাদন পর্যায়ে ৭.৫ শতাংশের অতিরিক্ত মূল্য সংযোজন কর অব্যাহতি প্রদান করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক বিশেষ আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, এ আদেশ ৯ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে।