কুড়িগ্রামে আইরখামার গণহত্যা দিবস পালন করা হয়েছে। গতকাল উত্তরবঙ্গ জাদুঘর দিবসটির আয়োজন করে। এ উপলক্ষে জাদুঘর চত্বরে শহীদ মুখতার ইলাহী স্মারক বক্তৃতার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি মো. জাফর আলী। স্মারক বক্তা হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ড. কে মুশতাক ইলাহী। অনুষ্ঠান পরিচালনা করেন উত্তরবঙ্গ জাদুঘরের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন।
উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে রাজারহাট উপজেলার আইরখামার এলাকায় কারমাইকেল কলেজ ছাত্র সংসদের ভিপি মুজিব বাহিনীর অন্যতম নেতা বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুখতার ইলাহীসহ ১১৯ জন নিরীহ বাঙালিকে পাক হানাদার বাহিনী হত্যা করে।









