মানিকগঞ্জে শুরু হয়েছে বোরো ধান কাটা। গতকাল সকাল সাড়ে ১০টায় মানিকগঞ্জ পৌর এলাকার রহমতপুরে কৃষক মুরাদ হোসেন সেলিমের জমিতে ধান কেটে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস।

এ সময় অন্যদের মধ্যে পৌর মেয়র মো. রমজান আলী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহজাহান আলী বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, মানিকগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক আবু বকর সিদ্দিক খান তুষার, মানিকগঞ্জ পৌরসভার কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজা প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক এসএম ফেরদৌস বলেন, এবার জেলায় ৪৭ হাজার হেক্টর জমিতে বোরা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।