বগুড়ার শেরপুরে মহাসড়কের ডিভাইডারে লাগানো গাছে কয়েক হাজার পাখি আশ্রয় নিয়েছে প্রায় আট বছর ধরে। টুনটুনি, শালিক, চড়ুই ও দোয়েলসহ বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে সেখানে। পাশেই আব্দুর রাজ্জাকের চা-শিঙাড়ার দোকান। সারা দিন বিক্রির পর বাসি খাবারগুলো দোকানের সামনে দিতেন তিনি। একদিন পাখিগুলো এসে খাবার খেয়ে যায়। এরপর থেকে কিছু কিছু করে পাখি বাড়তে থাকে। এখন নিয়মিত তার দোকানে পাখিরা খাবার খেতে আসে।
পাখির জন্য ভালোবাসা
বগুড়ার শেরপুরে মহাসড়কের ডিভাইডারে লাগানো গাছে কয়েক হাজার পাখি আশ্রয় নিয়েছে প্রায় আট বছর ধরে।










