জাতীয় সংসদ ভবন এলাকা ঘিরে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এপিসিসহ বিভিন্ন সাজোয়া যান রয়েছে তাদের বহরে।

শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় আসাদগেট এলাকা ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর এমন অবস্থান দেখা যায়।

সরেজমিন ঘুরে দেখা যায়, খেজুরবাগান এলাকা থেকে শুরু করে আসাদগেট পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান রয়েছে।