মাগুরার ঐতিহ্যবাহী হাজীপুর সম্মিলনী ডিগ্রি কলেজের রজতজয়ন্তী উদযাপিত হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) কলেজ চত্বরে এ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের সভাপতি ডা. আফরোজা বেগম। প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর সেলিনা বেগম। বিশেষ অতিথি ছিলেন বুয়েটের সাবেক শিক্ষক ও এনার্জি অ্যান্ড পাওয়ার গবেষণা কাউন্সিলের সদস্য বিজ্ঞানী দিদার ইসলাম, সাবেক সভাপতি ও অ্যালামনাই সদস্য মো. মোশাররফ আল হোসেন এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মুখ্য প্রকৌশলী মো. মনজির আহমেদ।

বিজ্ঞানী দিদার ইসলাম তার মা রওশন আরা বেগম এবং হাজীপুরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মে নিজের সম্পৃক্ততার কথা বিশেষভাবে স্মরণ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, তার মায়ের নামে প্রতিষ্ঠিত রওশন আরা ট্রাস্ট হাজীপুরের উন্নয়নমূলক কাজ, কর্মসংস্থান, প্রশিক্ষণ ও শিক্ষাবৃত্তি নিয়ে কাজ করবে।