বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ কর্মসূচির প্রথম দিনে বেলা ১১টার পর থেকে রাজধানীর বেশিরভাগ এলাকা ছাত্র-জনতার দখলে। অন্যদিকে সকাল থেকে জমায়েতের কর্মসূচি ঘোষণা দিলে স্বল্প কিছু কর্মী-সমর্থক ছাড়া এখনো আওয়ামী লীগের নেতাকর্মীদের সেভাবে মাঠে নামতে দেখা যায়নি।

রাজধানীর রামপুরা, শাহবাগ, উত্তরাসহ বেশির ভাগ এলাকায় রাজপথ দখলে নিয়েছে বিক্ষোভকারীরা। উত্তরা বিএনএস সেন্টারে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করেছে। সিএমএম কোর্টের সামনে পুলিশের একটি গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

রাজধানীর শাহবাগ মোড়ে লাঠিসোটা হাতে শত শত লোক জড়ো হয়েছেন।  সেখানে আওয়ামী লীগের নেতা–কর্মীদের সঙ্গে সংঘর্ষ চলছে।

চলমান ছাত্র আন্দোলনের মধ্যেই আজ রাজধানী ঢাকার সব ওয়ার্ড এবং দেশের সব জেলা ও মহানগরীতে জমায়েতের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। তবে স্বল্প কিছু কর্মী-সমর্থক ছাড়া এখনো নেতাকর্মীদের সেভাবে মাঠে নামতে দেখা যায়নি।