দিনাজপুরের হিলিতে পেঁয়াজ, পাট ও মাষকলাই চাষে উদ্বুব্ধ করতে ১৩০ জন কৃষককে গতকাল বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হাকিমপুরের উদ্যোগে কৃষি অফিসে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ। হাকিমপুর ইউএনও মোহাম্মদ নূর-এ আলমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, কৃষি কর্মকর্তা ড. মমতাজ সুলতানা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাহুর রহমান প্রমুখ।
হিলিতে বিনামূল্যে বীজ ও সার পেলেন কৃষকরা
দিনাজপুরের হিলিতে পেঁয়াজ, পাট ও মাষকলাই চাষে উদ্বুব্ধ করতে ১৩০ জন কৃষককে গতকাল বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।










