নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকা থেকে মোস্তফা হাওলাদার নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে একটি পরিত্যক্ত বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মোস্তফা হাওলাদার কুমিল্লার লাকসাম উপজেলার পুরিয়া গ্রামের হাসমত আলীর ছেলে। পেশায় তিনি ডিপ টিউবয়েলের ঠিকাদার ছিলেন।
পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক আশেক ইমরান জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে বাসা থেকে বের হয়ে তিনি রাতে আর বাড়ি ফেরেনি। আজ সকালে গলাচিপা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মগে পাঠানো হয়েছে। নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।










