টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় মানসিক প্রতিবন্ধি ছেলের হাতে বাবার মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার পাঁচ চারান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আলী আজগর (৬৫)।পরে পুলিশ নিহতের ছেলে রাশেদ মিয়াকে (৩০) ঘটনাস্থল থেকে আটক করে। 

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, রাশেদ মানসিক ভারসাম্য হীন যুবক। রাতে হঠাৎ করেই কুড়াল দিয়ে তার বাবা আলী আজগরকে এলোপাথারি কুপিয়ে হত্যা করে। পরে রাশেদ স্থানীয় একটি মসজিদে গিয়ে ইমামকে জানায় যে সে তার বাবাকে হত্যা করেছে, আপনি একটু মাইকে প্রচার করেন। এসময় ইমাম স্থানীয়দের সহযোগিতায় রাশেদকে আটক করে পুলিশে খবর দেয়। আজ সকালে আলী আজগরের মরদেহ উদ্ধারে পুলিশ। এসময় রাশেদকেও আটক করা হয়।