রাঙ্গামাটির লংগদু উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবদুল বারেক সরকার এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে পিটিয়েছেন। গতকাল দুপুরে লংগদু উপজেলা পরিষদ মাঠের সামনে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় বারেক সরকারের শাস্তি দাবি করেছেন আওয়ামী লীগ নেতারা। হামলায় আহত উপজেলার মাইনীমুখ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বেল্লাল হোসেনকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

হামলায় আহত মাইনীমুখ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন বলেন, হাজাছড়ার একজন কর্মী আমাকে জিজ্ঞেস করেন তাকে কেন কমিটিকে রাখা হয়নি। তখন আমি তাকে জানিয়েছিলাম, উপজেলা চেয়ারম্যান আমাকে নিষেধ করেছেন। তিনি কথাটি আবার চেয়ারম্যানকে জানান। গতকাল সকালে চেয়ারম্যান কোনো কথাবার্তা না শুনেই আমাকে কিলঘুসি ও জুতা দিয়ে মারতে থাকেন। পরে উপস্থিত লোকজন এগিয়ে এসে আমাকে রক্ষা করেন। মারধরের বিষয়টি স্বীকার করেই উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল বারেক সরকার।