ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) প্রতিষ্ঠাকালীন পরিচালক ও সাবেক চেয়ারম্যান এম গাজিউল হক (৯২) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা গেছেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)।

তিনি স্ত্রী সুলতানা হক, ছেলে ইবিএলের বর্তমান চেয়ারম্যান আনিস আহমেদ ও মেয়ে আনিলা হকসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। বাদ মাগরিব গুলশান আজাদ মসজিদে জানাজার পর বনানী কবরস্থানে মরদেহ দাফন করা হয়।

এম গাজিউল হক সিঙ্গাপুরভিত্তিক বহুজাতিক ব্যবসায়িক প্রতিষ্ঠান এমজিএইচ গ্রুপের চেয়ারম্যান ছিলেন। তিনি ১৯৯৩ সালে ইবিএলের পরিচালনা পর্ষদে যোগ দেন, দুই মেয়াদে ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

এম গাজিউল হক ব্রিটিশ প্রতিষ্ঠান বার্ড অ্যান্ড কোম্পানি লিমিটেডের মাধ্যমে তার পেশাজীবন শুরু করেন। ১৯৭৬ সালে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন। পরে প্রতিষ্ঠানটি রূপান্তরের মাধ্যমে বার্ডস বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠিত হয়। —বিজ্ঞপ্তি