সিলেট নগরীর এয়ারপোর্টের বড়শলা এলাকায় সোমবার রাতভর অভিযান চালিয়ে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র চার সদস্যকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা সবাই পাহাড়ে প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গি বলে দাবি করেছে র‌্যাব-৯ সিলেটের গণমাধ্যম শাখা।