গতকাল বিএসটিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জ এবং রাজধানীর বছিলা ও হাজারীবাগ এলাকায় পরিচালিত তিনটি পৃথক মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরিচালিত মোবাইল কোর্টে বিএসটিআইয়ের গুণগত মান সনদ ও মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়া পোলট্রি ফিড ও ফিশ ফিড উৎপাদন, বিক্রয় ও বিতরণের দায়ে এসিআই গোদরেজ এগ্রোভেট প্রাইভেট লিমিটেডকে বিএসটিআই আইন, ২০১৮ এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

একই অপরাধে আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেডকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া তারাবো এলাকায় জিউজো ইন্ডাস্ট্রি লিমিটেডকে প্রয়োজনীয় গুণগত মান সনদ ও মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়া লেড অ্যাসিড স্টার্টার ব্যাটারি উৎপাদন, বিক্রয় ও বিতরণের দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়।