বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী তানভীর আহম্মেদ (১৭) নিহত হয়েছে। এ ঘটনায় আরেক এসএসসি পরীক্ষার্থীসহ দুজন গুরুতর আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার রাতে উপজেলার শুভগাছা এলাকায় মোটরসাইকেলের সঙ্গে একটি সাইকেলের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত তানভীর আহম্মেদ জেলার শাজাহানপুর উপজেলার বামুনিয়া বারআঞ্জুল গ্রামের শামীম হোসেনের ছেলে।