কুড়িগ্রাম পৌরশহরের কামারপাড়া এলাকায় একটি বাড়িতে নতুন সেপটিক ট্যাংকের ঢাকনা খোলার পর বিষক্রিয়ায় রতন মিয়া (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ওই শ্রমিককে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রতন কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের আতারাম গ্রামের মোকলেছুর রহমানের ছেলে বলে জানা গেছে।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড (সিভিল ডিফেন্সের) উপসহকারী পরিচালক মনোরঞ্জন সরকার জানান, কামারপাড়া গ্রামের প্রাণী চিকিৎসক ওয়াজেদ মিয়ার ছেলে মামুনের বাড়িতে নতুন সেপটিক ট্যাংকের ঢাকনা খুলে নিচে নামতে গিয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে শ্রমিক রতন ঢলে পড়েন। তাকে রশি দিয়ে টেনে তোলার পর কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় কর্তব্যরত চিকিসত্ক তাকে মৃত ঘোষণা করেন।










