ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী এলাকায় অবস্থান-সংক্রান্ত কিছু বিধিনিষেধ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে ব্যবস্থা নিতে সব পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের ইসি গতকাল চিঠি দিয়েছে। তাতে বলা হয়েছে, নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্ত ব্যক্তি, নির্বাচন কমিশনের অনুমতিপ্রাপ্ত ব্যক্তি ও সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার বাসিন্দা বা ভোটার ছাড়া অন্য কেউ ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোটগ্রহণ সমাপ্তির ২৪ ঘণ্টা পর পর্যন্ত নির্বাচনী এলাকায় অবস্থান করতে পারবেন না।