চট্টগ্রাম ইপিজেডের দু’টি কারখানায় লাগা আগুন প্রায় ১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আজ (১৭ অক্টোবর) সকাল ৭ টা ২৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
এ কার্যক্রমে ফায়ার সার্ভিসের পাশাপাশি যুক্ত ছিল সেনা, নৌ, বিমান বাহিনী এবং বিজিবি। অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে দুটি ভবন। ছবিতে দেখে নেয়া যাক অগ্নিকাণ্ডের ভয়াবহতা।

আগুনে পুড়ছে চট্টগ্রাম ইপিজেডের দুটি কারখানা। ছবিটি গতকাল বিকালের।

পুরো ভবনকে গ্রাস করেছে আগুন। ছবি গতকাল রাত ৮টার দিকের।

আগুনে চট্টগ্রাম ইপিজেডে ভস্মীভূত ভবন।

অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বৈদ্যুতিক খুঁটি নতুন করে লাইন সংযোগ দিচ্ছে বৈদ্যুতিক কর্মীরা।

১৭ ঘন্টা অগ্নিনির্বাপণের পর ক্লান্ত ফায়ার সার্ভিস কর্মী ঘুমিয়ে পড়েন গাড়িতেই।

দহনে অঙ্গার চট্টগ্রাম ইপিজেডের দুটি কারখানা।

ভস্মীভূত কারখানার ভেতরকার চিত্র।

আগুন নেভার পর ভবনটির ক্ষতচিহ্ন দেখা যায়।

আগুনে পুড়ে গেছে মেশিন।

আগুনে পুড়ে গেছে মালামাল।

আগুনে পুড়ে যাওয়া নিজ কর্মস্থল আলো ফোটার সাথে সাথে দেখতে আসে শ্রমিকরা।
ছবিগুলো শুক্রবার সকালে তুলেছেন আজীম অনন।










