দিনাজপুরের হিলিতে পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশ শুরু হয়েছে। বাংলাদেশ স্কাউট হাকিমপুর উপজেলা শাখার আয়োজনে গতকাল দুপুরে বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সমাবেশ শুরু হয়।
উপজেলার ২৭টি মাধ্যমিক ও সমমান মাদ্রাসার ৩০০ স্কাউট সদস্য পদ্মা, মেঘনা, যমুনা নামে তিনটি সাব ক্যাম্পে অংশগ্রহণ করছে। হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটের সভাপতি মোহাম্মদ নূর-এ আলম উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। কাব লিডার মহিদুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন স্কাউটের উপজেলা সাধারণ সম্পাদক কাওছার আলী।
হিলিতে উপজেলা স্কাউট সমাবেশ শুরু
দিনাজপুরের হিলিতে পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশ শুরু হয়েছে। বাংলাদেশ স্কাউট হাকিমপুর উপজেলা শাখার আয়োজনে গতকাল দুপুরে বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সমাবেশ শুরু হয়।










