নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ছনপাড়া এলাকায় বাস খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।  আজ রোববার দুপুর ১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ।

হাইওয়ে পুলিশের সার্জেন্ট কামরুল ইসালম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা একটি বাস আড়াইহাজারের ছনপাড়া এলাকায় আসার পর একটি গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে এক যুবকের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। মরদেহটি কাচঁপুর হাইওয়ে পুলিশের থানায় রাখা হয়েছে।

কামরুল আরো জানান, আহতদের রুপগঞ্জ ইউএস-বাংলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।