ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের বিভাগীয় প্রধান এবং ব্যবসায় প্রশাসন অনুষদের সাবেক ডিন প্রয়াত অধ্যাপক ড. সুব্রত কুমার দে স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে সামাজিক বিজ্ঞান অনুষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের সভাপতিত্বে ও রেজিস্ট্রার ড. মো. হুমায়ুন কবীরের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সামাজিকবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদুল বারী, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের বিভাগীয় প্রধান (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, প্রক্টর অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শেখ সুজন আলী, সাধারণ সম্পাদক ড. মো. তুহিনুর রহমান, প্রোভোস্ট কাউন্সিলের সভাপতি মাসুম হাওলাদার প্রমুখ।