৪৩তম বিসিএস থেকে বাদ পড়াদের মধ্যে বেশিরভাগই পুনরায় চাকরিতে যোগ দিতে পারবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমান।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে ৪৩তম বিসিএস থেকে বাদ পড়াদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।

জনপ্রশাসন সচিব বলেন, ৪৩তম বিসিএস থেকে বাদ পড়া ২২৭ জনের পুনরায় তদন্ত হয়েছে। ফৌজদারি অপরাধে জড়িত ছাড়া বাকিরা সবাই নিয়োগ পাবেন।

তিনি বলেন, গেজেটে যারা বাদ পড়েছেন তাদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধ না থাকলে তারা চাকরিতে যোগ দিতে পারবেন। ৪৩তম বিসিএসের গেজেটে যারা বাদ পড়েছেন, তাদের আবেদন নিয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়েছে।