চট্টগ্রামের মিরসরাইয়ে একটি হিন্দু বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয় পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত শনিবার দিবাগত রাতে উপজেলার পূর্ব মায়ানী গ্রামের অর্জুন শীলের বাড়িতে একসঙ্গে ছয়টি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তদের ধারণা পূর্ব শত্রুতার জেরে কেউ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার পূর্ব মায়ানী গ্রামের অর্জুন শীলের বাড়িতে রাত পৌনে ২টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় পরিবারের লোকজনের চিত্কারে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে মিরসরাই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।









