বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ কর্মসূচির প্রথম দিনে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারে রাস্তা অবরোধ করেছে আন্দোলনকারীরা। রোববার (৪ আগস্ট) হাউজিবিল্ডিং এলাকা থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা বিএনএস সেন্টারে জড়ো হন।
এদিকে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী উত্তরার রাজলক্ষ্মী মোড়ে অবস্থান নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
অন্যদিকে বিএনএস ও রাজলক্ষ্মী মোড়ের মাঝামাঝি এলাকা আজমপুরে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
উল্লেখ্য, আজ সারা দেশে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। অন্যদিকে আজ দেশব্যাপী আজ দলীয় কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ।










