জেলার রোয়াংছড়ি উপজেলার দেবতাকুমে বেড়াতে গিয়ে পানিতে ডুবে ফেরদৌস সরদার (২৬) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। গতকাল বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। তার মৃগী রোগ ছিল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, গতকাল সকালে ১৫ জনের একটি দল রোয়াংছড়ি হয়ে আলেক্ষ্যং ইউনিয়নের দেবতাকুমে বেড়াতে যায়। সেখানে যাওয়ার সময় ফেরদৌস নামের এক যুবক হঠাৎ পানিতে পড়ে তলিয়ে যায়। সঙ্গে সঙ্গে ওই দলের অন্য ও স্থানীয়রা মিলে তাকে খোঁজাখুঁজি করে। কিছুক্ষণ পর তাকে উদ্ধার করা হয়। এর পর পরই রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি গোপালগঞ্জের কাশিয়ানীর লোকমান সরদার ও হাসিনা বেগমের ছেলে।