মিরসরাইয়ে সমুদ্র উপকূল থেকে ১৪ রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
গতকাল বেলা আড়াইটায় উপজেলার ইছাখালী ইউনিয়নে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক হওয়া ১৪ জন রোহিঙ্গার মধ্যে চারজন নারী, পাঁচজন শিশু,
ও পাঁচজন যুবক।
এর আগে গত ৩১ মে তিন দালালসহ ১০ রোহিঙ্গাকে আটক করে জোরারগঞ্জ থানা পুলিশ।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুর হোসেন মামুন বলেন, গতকাল দুপুরে নোয়াখালীর ভাসানচর থেকে ১৪ জন রোহিঙ্গা মিরসরাই সমুদ্র উপকূলে এসে নামলে স্থানীয় লোকজন তাদের আটক করে।
পরে খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশের একটি টিম সেখানে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।
আটককৃত রোহিঙ্গারা নোয়াখালীর ভাসানচর থেকে কক্সবাজারের কুতুপালং যাচ্ছিল।









