এর মধ্যে নিশ্চিত হামে ৯৫ জন ও হামের উপসর্গ নিয়ে ৭৩০ জন মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে তিনজন ঢাকায়, একজন সিলেটে ও একজন রংপুরের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৯২ শিশু। আর হামে আক্রান্ত হয়েছে ১১৩ শিশু। মোট ১ হাজার ১০৫ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা ১ লাখ ২৪ হাজার ৭৪৫। এর মধ্যে হামে আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৫৫৫ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭ হাজার ৬৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময় ১ লাখ ৩ হাজার ৪৬৭ শিশু হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
আর ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়েছে এক হাজার শিশু।










