সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল দুপুরে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচি পালিত হয়। এ সময় হামলাকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান বক্তারা।