নভেল করোনাভাইরাসের ব্যাপকতার কারণে ৬০ থেকে ৬৫ শতাংশ শিক্ষার্থীর কাছে পৌঁছান যায়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। যে কারণে কিছু ঘাটতি হয়েছে, আর তা একটি শিক্ষাবর্ষে কাটিয়ে ওঠা যাবে না বলেও মনে করেন তিনি।
আজ শনিবার বরিশাল বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
মন্ত্রী বলেন, দেশে কভিড-১৯ পরিস্থিতিতে অনলাইন এবং টেলিভিশনের মাধ্যম ব্যবহার করে আমরা ৬০ থেকে ৬৫ ভাগের বেশি শিক্ষার্থীর কাছে পৌঁছাতে পারিনি। যদিও অ্যাসাইনমেন্টের মাধ্যমে আমরা ৯০ ভাগের মতো শিক্ষার্থীর কাছে পৌঁছতে পেরেছিলাম। কাজেই কিছু ঘাটতি আমাদের শিক্ষার্থীদের হয়েছে। একটি শিক্ষাবর্ষেই হয়তো সেটি পুরোটা কাটিয়ে ওঠা যাবে না।
এসব ঘাটতি কাটিয়ে উঠতে শিক্ষা মন্ত্রণালয় পুরোদমে কাজ শুরু করেছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, অ্যাসাইনমেন্টেগুলোর মাধ্যমে আমরা বুঝেতে পারছি কোথায় কী ঘাটতি আছে। শিক্ষকরা এ ব্যাপারে সহযোগিতা করছেন বলেও তিনি উল্লেখ করেন।
মাধ্যমিক স্তরে সকল শিক্ষার্থী বই পেয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, যদি কোনো প্রতিষ্ঠানে কোনো কারণে বই না গিয়ে থাকে; তাহলে সেটা স্থানীয় পর্যায়ের কারণ হতে পারে। সুনির্দিষ্ট তথ্য পেলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বরিশালে শিক্ষামন্ত্রী
করোনার কারণে ৬৫ শতাংশ শিক্ষার্থীর কাছে পৌঁছান যায়নি
নভেল করোনাভাইরাসের ব্যাপকতার কারণে ৬০ থেকে ৬৫ শতাংশ শিক্ষার্থীর কাছে পৌঁছান যায়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। যে কারণে কিছু ঘাটতি হয়েছে, আর তা একটি শিক্ষাবর্ষে কাটিয়ে ওঠা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।










