বাংলাদেশের সাধারণ নির্বাচনে বিজয়ী হওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তার দলকে অভিনন্দন জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া বার্তায় তিনি বলেছেন, এ প্রগাঢ় জনমতের মাধ্যমে বাংলাদেশের জনগণ তারেক রহমানের নেতৃত্বে আস্থা প্রকাশ করেছেন।

তিনি আরো বলেন, এটি শান্তি ও উন্নতির নতুন অধ্যায়ের সূচনা করছে। ভুটান ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বের ঘনিষ্ঠ সম্পর্ক আরও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার আশায় রইলাম।