আগামী ১২ ঘণ্টার মধ্যে যশোর পৌরসভার রেলস্টেশনে হরিজন কলোনির বিদ্যুৎ লাইন সচল না করলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন হরিজনরা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে গতকাল দুপুরে বিক্ষোভ মিছিলে এ ঘোষণা দেন তারা। হরিজন কলোনির বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করেছে পৌরসভা। প্রায় ৪ কোটি টাকার এ বিল পৌর কর্তৃপক্ষকেই পরিশোধ করতে হলে জানিয়েছেন হরিজন নেতারা। বিলের দায় পৌরসভা নেবে না বলে জানিয়েছেন প্যানেল মেয়র মোকছিমুল বারী অপু।