আমদানির অনুমতিপত্রের (আইপি) মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আজ ভারত থেকে দেশে আলু আমদানি বন্ধ হয়ে যাচ্ছে। হিলি স্থলবন্দর সূত্র জানিয়েছে, গতকাল বেলা ৩টা পর্যন্ত বন্দর দিয়ে ৫০ ট্রাকের মতো আলু আমদানি হয়েছে। 

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, চলতি সপ্তাহের প্রথম থেকেই বন্দর দিয়ে আলু আমদানি বেড়েছে। শনিবার ৫৮টি ট্রাকে ১ হাজার ৫৯১ টন আলু আমদানি হয়েছে। পরদিন রোববার বন্দর দিয়ে ৫৬টি ট্রাকে ১ হাজার ৫১৬ টন আলু আমদানি হয়েছে। সোমবার এসেছে ১ হাজার ৫৭১ টন আলু। মঙ্গলবার প্রবেশ করেছে আরো ২ হাজার ১১ টন। বুধবার ২ হাজার ২৬০ টন আলু আমদানি হয়েছে। 

দেশে আলুর বাজার নিয়ন্ত্রণে আনতে গত ৩০ অক্টোবর সরকার আলু আমদানির অনুমতিপত্র বা ইমপোর্ট পারমিট দেয়।