কুড়িগ্রামে দুই শতাধিক প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে নতুন পোশাক ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে সদর উপজেলার মধ্যকুমরপুর বাক-শ্রবণ ও প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে সানিয়া অটিজম ভলগের সহযোগিতায় এসব বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, সুইড বাংলাদেশের জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. ইউনুছ আলী, ভলগের প্রতিনিধি রোকনুজ্জামান রিপন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম।